• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গণঅভ্যুত্থান পরবর্তী

বাংলাদেশে কাউকে হারুন-বেনজির হতে দেব না: নুরুল হক নুর


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৫:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশে কাউকে হারুন-বেনজির হতে দেব না: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক: 

কেউ রাজনীতি করতে চাইলে তাকে চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

একটি জেলার ডিসির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাউকে আমরা হারুন-বেনজির হতে দেব না।

রোববার (১৫ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একটি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

নুরুল হক নুর বলেন, নতুন হারুন-বেনজির হতে চাওয়া পটুয়াখালী ডিসি ছাত্রদলকে দিয়ে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করায়।

ডিসিকে বলব, রাজনীতির খায়েস থাকলে চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসুন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা হারুন-বেনজির হতে দেবো না।

গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী শহরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে প্রত্যাহার এবং তার সব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।

ওই সময় বক্তারা জেলা প্রশাসককে গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী ও দলবাজ আখ্যা দিয়ে তার প্রত্যাহার এবং দায়িত্ব গ্রহণ পরবর্তী সব কর্মকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানান।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক