• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মোস্তফা মোহসীন গণতন্ত্রের অটল বিশ্বাসী মানুষ ছিলেন- মির্জা ফখরুল


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোস্তফা মোহসীন মন্টু আমাদের ছেড়ে চলে গেলেন। গণফোরামের সভাপতি হিসেবেই তার পরিচয় নয়। তার মূল পরিচয় হচ্ছে তিনি সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। পুরো সত্তরের দশকজুড়ে তিনি স্বাধীনতার সংগ্রাম করেছেন। পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ করেছেন। প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন। পরবর্তীকালে নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তারপর আর কোনও কমেস্প্রামাইজ করেননি। এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার নীতির প্রশ্নে কোনও আপস করেননি।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মোস্তফা মহসীন মন্টুর মরদেহ দেখেন। তার সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ছিলেনন।

মির্জা ফখরুল বলেন, ‘মোস্তফা মোহসীন ছিলেন গণতন্ত্রের অটল বিশ্বাসী একজন মানুষ। বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা। আমরা সত্যিকার অর্থেই একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি আমার একজন অত্যন্ত শরিককে, আমার ঘনিষ্ট বন্ধুকে। তার চলে যাওয়ায় জাতির যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।’

তিনি আরও বলেন, ‘এখনকার রাজনীতিতে এ ধরনের মানুষের খুব বেশি প্রয়োজন ছিল। তার চলে যাওয়া আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখের ও কষ্টের। তার আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া চাইছি— আল্লাহ যাতে নসিব করেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তিনি শক্তি দান করেন। বর্তমানে যারা রাজনীতি করছেন, তাদের তাকে অনুসরণ করা উচিত।’

হাসপাতালে বিএনপির মহাসচিব মন্টুর দুই মেয়ের সঙ্গে কথা বলেন এবং পরিবারের স্বজনদের সান্ত্বনা দেন। মন্টুর ছোট মেয়েকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বাবাকে ধরে রাখতে পারলে না।’ এ সময় ফখরুল ছিলেন অশ্রুসজল।

বিএনপি মহাসচিব হাসপাতালে জানান, ঢাকা কলেজে ইংরেজির শিক্ষক ছিলেন মোস্তফা মোহসীন মন্টু। তিনি মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখেন। আইয়ুবখানবিরোধী আন্দোলনে তারা একসঙ্গে যুক্ত থাকার কথা জানান। ফখরুল বলেন, ‘আমরা সেই ছাত্রজীবন থেকে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। লড়াই করেছি।’

মির্জা ফখরুল জানান, শহীদ মিনারে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। তিনি নিজেও থাকবেন সেখানে। হাসপাতালে মির্জা ফখরুল পৌনে ৭টায় আসেন। এরপর রাত পৌনে ৮টার দিকে  মন্টুর মরদেহ তার বাসায় নিয়ে যাওয়া হয়। রাত ৯টায় মোস্তফা মহসীন মন্টুর জানাজায় যোগ কথা রয়েছে মির্জা ফখরুলের।

গণফোরাম সভাপতির মৃত্যুর খবরে হাসপাতালে আসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সিনিয়র নেতা সুব্রত চৌধুরী প্রমুখ। হাসপাতালে গণফোরামের অন্য নেতারাও আসেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক