• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শিশুদের মাঝেই খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা : গয়েশ্বর


প্রকাশ:  ১৭ জুন ২০২৫, ০৩:১২ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়
প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের সেমিনার হলে শুরু হয়েছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী আয়োজিত ১৩তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৫’-এর চূড়ান্ত পর্ব। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

মঙ্গলবার(১৭ জুন) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাডেমীর পৃষ্ঠপোষক গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন, “শিশুদের মাঝেই আজ এবং আগামীর বাংলাদেশ।

বাবু গয়েশ্বর বলেন, গত ১৭ বছর ধরে আমাদের শিশুদের প্রকৃত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত করা হয়েছে। কৃত্রিম শিক্ষা ও বিদেশি সংস্কৃতির আগ্রাসন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলেছে।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের মাঝে খুঁজেছিলেন আগামীর বাংলাদেশের পথ। তাঁর প্রতিষ্ঠিত শিশু একাডেমী এবং শিশু পার্কের ধারাবাহিকতায় তারেক রহমান ১৯৯৯ সালে ‘শাপলাকুঁড়ি’ প্রতিযোগিতার সূচনা করেন। আজ এই প্রতিযোগিতার মাধ্যমে ক্ষুদে শিল্পীরাই দেশ-বিদেশে তুলে ধরছে বাংলাদেশের কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য।

বিএনপির এই নেতা বলেন, নতুন প্রজন্মের মাঝে সৃজনশীলতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনার বীজ বপন করতে হলে, এই ধরনের প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা জরুরি। কারণ, শিশুদের মাঝেই খুঁজে পাওয়া যাবে নতুন বাংলাদেশের ঠিকানা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক এম. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, 'শাপলাকুঁড়ি' থেকে উঠে আসা উপস্থাপিকা বুহানী সালসাবিল লাবণ্য, এবং ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমীর পরিচালক সামিনা আখতার।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক