• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৫:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

চীনের দাজহু শহরে আগামী ৩-১৩ জুলাই বসবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের আসর। মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত যুব হকি টুর্নামেন্টের সূচিতে বালক-বালিকা কোনো বিভাগেই ভারতের নাম নেই। তারা এই আসরে অংশ নেবে না।

বাংলাদেশ বালক বিভাগে ‘এ’ গ্রুপে পড়েছে। যে গ্রুপে শীর্ষ প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীনও। অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে অবশ্য ছয়টি দল। সেখানে রয়েছে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান। 

বালক বিভাগে দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। অন্য দলগুলো ৫-৯ম পজিশনের জন্য লড়বে। এর আগে জুনিয়র এশিয়া কাপে রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে শেষ মুহূর্তে গোল হজম করে ট্রফিবঞ্চিত হয় বাংলাদেশ। 

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। নারী দলও ‘এ’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাজাখস্তান।

বাংলাদেশ বালক-বালিকা দল গত পরশু বিকেএসপিতে অনুশীলন শুরু করছে। দু’টি দলই সম্পূর্ণভাবে বিকেএসপি নির্ভর। বিকেএসপির হকি বিভাগের শিক্ষার্থীরাই এতে অংশগ্রহণ করবে। তাই বিকেএসপির দুই কোচ দুই দলের দায়িত্বে রয়েছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল