• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শাকিব কাজ দিয়ে জবাব দেন: জয়া


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৮:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করেছেন শাকিব খান ও জয়া আহসান। তাদের অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ পবিত্র ঈদুল আজহায় মুক্তির পর আলোচনায় রয়েছে। সিনেমাটি মুক্তির আগের সংবাদ সম্মেলনে শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছিলেন জয়া। এবার পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারেও ঢাকাই ছবির এই তারকার প্রশংসা করলেন অভিনেত্রী।

কলকাতায় জয়া এখন ব্যস্ত কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধঙ্গিনী’ সিনেমার সিকুয়েলের শুটিংয়ে। এদিকে গতকাল মঙ্গলবার অভিনেত্রী জানিয়েছেন তার নতুন ছবি ‘ডিয়ার মা’ মুক্তির খবর। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমাটি আগামী ১৮ জুলাই মুক্তি পাবে।

প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘শাকিব নিজেই উন্নতি করেছেন। অসংখ্য অনুরাগী। তারা শাকিবকে মন থেকে ভালোবাসেন। দেখুন, জীবনে ঝঞ্ঝাট–ঝামেলা থাকবেই। এগুলোর উত্তর না দিয়ে শাকিব নিজের কাজ দিয়ে সবকিছুর জবাব দেন। আমি নিজে সেটা দেখেছি। তিনিও আমার মতো কর্মে বিশ্বাসী। এই জায়গায় আমি তাকে শ্রদ্ধা করি।’ 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান