• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

টঙ্গীতে আ.লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ


প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ০২:১১ পি.এম.
শেয়ার করুন 0
টঙ্গীতে আ.লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, ছাত্রদল নেতা রিফাত রশিদ, আশরাফুল আলমসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।

সংক্ষিপ্ত সভায় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ভূমিদস্যু, গাজীপুর সিটি করপোরেশনের অর্থ লুটপাটকারী হাজার কোটি টাকার মালিক আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটির প্রথম মেয়র গণমানুষের নেতা অধ্যাপক এমএ মান্নানকে একের পর এক মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এমনকি কবরস্থানের জায়গা দখলেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। সামান্য একজন কাউন্সিলর হয়ে সে কীভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগণ জানতে চায়। তার সব অবৈধ সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক