• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৬ বছর পর

এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ


প্রকাশ:  ২০ জুন ২০২৫, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দিলেন আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০জুন) সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির এই ইভেন্টের ফাইনালে বাংলাদেশের আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের গাকুতো মিয়াটারকে। এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতল বাংলাদেশ। 

এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ বাংলাদেশের হয়ে সোনা জিতেছিলেন রোমান সানা।

গত মঙ্গলবার চীনা তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন আব্দুর রহমান আলিফ। ফাইনালে জাপানের মিয়াতোকে হারানোয় নিশ্চিত হয় সোনা।

তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফাইনালে। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, মিয়াতোর ২৭। পরের সেটে আলিফ করেন ২৯, মিয়াতো ২৮। পরের দুই জাপানি মিয়াতো জিতলে ৪ সেট শেষে ৪-৪-এ সমতা। কে জিতবে ফাইনাল—এমন উত্তেজনা নিয়েই শুরু হয় পঞ্চম সেট। যেখানে আলিফের ২৯ স্কোরের বিপরীতে ২৬ করেন মিয়াতো। আর তাতেই জিতে যান আলিফ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল