• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

স্লিভলেস ব্লাউজ, খোলা চুলে ভাইরাল মিথিলা


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ১১:২০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: কোলাজ
ছবি: কোলাজ

বিনোদন ডেস্ক

স্নানশেষে দীঘল চুল আলগা করে ছেড়ে দেওয়া, সাদা রঙের স্লিভলেস ব্লাউজে হলুদ শাড়ি- এই স্নিগ্ধ লুকে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন রাফিয়াত রশীদ মিথিলা। হাতে মোটা চুড়ি, চোখে-মুখে প্রশান্ত সৌন্দর্য- এমন কয়েকটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও ছবিগুলো তোলা হয়েছিল ২০২৪ সালে, কিছুদিন আগে সেগুলো আবার ভাইরাল হয়ে গেছে অনলাইনে, যা দ্রৌপদীর শাড়ির থিমে মিথিলার এক ফটোসেশনের ছবি। মহাভারতের কাহিনির প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন 'দ্রৌপদীর শাড়ি'। রাজসভায় সবার সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি। মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতার দ্রৌপদী হয়েই এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলাবাহুল্য, মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরো একটা ট্র্যাডিশনাল ভাইব।

ছবিগুলো ফের ছড়িয়ে পড়ার পর থেকেই মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ মিথিলার সৌন্দর্যে বিমুগ্ধ, কেউ তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। অনামিকা মুখার্জি লেখেন, “মিথিলা দারুণ সুন্দর, আর ভীষণ আবেদনময়ী।” দীঘি মন্তব্য করেন, “মিথিলা আপু অসাধারণ অভিনয় করেন। আপুর জন্য শুভকামনা।” জনি আলম লিখেছেন, “অনেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ্ তায়ালা আপনাকে।” তানিয়া আক্তারের ভাষায়, “অসম্ভব সুন্দর।” তবে সবার মন্তব্য ইতিবাচক নয়, কিছু নেতিবাচক মন্তব্যও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফলে তৈরি হয়েছে প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া, যা নিয়ে আলোচনা চলছে ভার্চুয়াল দুনিয়ায়।

মডেল ও অভিনেত্রীর বাইরে মিথিলার পরিচয় বহুমাত্রিক। তিনি একজন শিক্ষাবিদ, গবেষক, উন্নয়নকর্মী, কণ্ঠশিল্পী, গীতিকার ও লেখক। শিশু বিকাশ ও শিক্ষা নিয়ে কাজের পাশাপাশি শিশুদের জন্য বইও লেখেন তিনি। ব্যক্তিগত জীবনে মিথিলা কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। বাংলাদেশ-কলকাতা এবং পেশাগত প্রয়োজনে বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। অভিনয় ও পারিবারিক জীবন সামলে চলছেন একাধিক দায়িত্ব।

মিথিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’ মুক্তি পায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন এফ এস নাঈম। আরও ছিলেন মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম ও শাহেদ আলী। ছবিটি পরিচালনা করেন অরুণ চৌধুরী।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান