• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মা হারালেন অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ১২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
মায়ের সাথে অর্ষা। ছবি: সংগৃহীত
মায়ের সাথে অর্ষা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন অর্ষার মা। তার ডায়াবেটিসের সমস্যাও ছিল। মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি।

এদিকে হাসপাতালের সেবার মান নিয়ে সন্তুষ্ট নন অর্ষার স্বামী-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। শুক্রবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ‘চিকিৎসা ব্যবসা নাকি ‘সু-চিকিৎসা সেবা’ হ্যাশট্যাগ দিয়ে ওই স্ট্যাটাসে অভিনেতা লেখেন— ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না। আর হলে হাসপাতালে যাবেন না।’

এরপর লেখেন,‘সাংবাদিকদের বলি— ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, সততার দম থাকলে হাসপাতালগুলোতে ঘুরে দেখুন। দেখুন, কী দুরবস্থা সবার! কী দুরবস্থা হাসপাতালগুলোর! এবং এখানে যারা কাজ করে তাদের মান কতটা নিচে! সেবা বলে কিছু নেই কোথাও। সবই কেবল টাকার খেলা। সরকারি হোক বা বেসরকারি— সবই নোংরা ব্যবসা আর রাজনীতি। কারও নেই সেবার মানসিকতা কিংবা দক্ষতা।’

একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান অর্ষা। এরপর থেকে কাজ করছেন সুনামের সঙ্গে। সিনেমা, ওটিটি, নাটক— সব মাধ্যমেই তার বিচরণ। তার কাজের মধ্যে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’ উল্লেখযোগ্য। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান