• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মডেল আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ১২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মডেল আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চঞ্চল মাহমুদের ছাত্র আলোকচিত্রী সাহাদাত পারভেজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘ কয়েক বছর ধরে এই খ্যাতিমান আলোকচিত্রী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

শনিবার (২১ জুন) দুপুরে চঞ্চল মাহমুদের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন।

একাধিক প্রর্দশনী হয়েছে তার ছবির। বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি থেকে শুরু করে নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, সুইটি, বিপাশা হায়াত, আফসানা মিমিসহ অসংখ্য অভিনেতা ও মডেল তার ক্যামেরাবন্দি হয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান