• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘শাপলা’র জয়জয়কার হবে

আগামী ভোটে সরকার গঠন করবে এনসিপি


প্রকাশ:  ২২ জুন ২০২৫, ০৫:১২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন ছিল রোববার (২২ জুন)। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে। এরপরই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

শুরুতেই কথা বলেন পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে, ‘শাপলা’ প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন।

বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপি’র মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছে মতামত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে। তাই তাদের দলও সেটাই চায়।

তিনি বলেন, সংস্কার কমিশন যে চারশ’ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল।

কেন তাদের আবেদন দিতে দেরি হলো, সে বিষয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।

জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার গঠন করবে এনসিপি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক