• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হিরো আলমের মামলায় জামিন পেলেন বন্ধুসহ রিয়া মনি


প্রকাশ:  ২২ জুন ২০২৫, ০৭:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে হত্যাচেষ্টার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি ও রিয়া মনির বন্ধু কামরুল ইসলাম রিয়াজকে জামিন দিয়েছেন আদালত। 

রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মোস্তানছির বিল্লাহ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। শুনানি চলাকালে হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

 মামলার সূত্রে জানা গেছে, আসামি রিয়া মনি সম্পর্কে বাদী হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন আসামি রিয়া মনি ও আসামি রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তার স্ত্রী রিয়া মনি ও আসামি রিয়াজ একসাথে বেড রুমে অবস্থানের কারণ জানতে চান। তারা কোনো সঠিক উত্তর দিতে পারেননি।

এ সময় আসামি রিয়া মনি তার ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। এক পর্যায় আসামি রিয়া মনি ও পলাতক আসামি আবদুল্লা হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। আসামি রিয়ার নির্দেশে আসামি রিয়াজ বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। তখন হিরো আলমের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে চুরি করে নেন। এ ঘটনায় রোববার (২২ জুন) কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে