• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না: নাছির


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৩:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না: নাছির

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদল কর্তৃক আয়োজিত সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। বাংলাদেশের জাতীয় প্রতীকের দৃশ্যমান অংশ হচ্ছে শাপলা। এই দৃশ্যমান অংশটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া কোনোভাবে ঠিক হবে না।

এ সময় তিনি ছাত্রশিবিরের সমালোচনা করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ করার জন্য বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিলো। তারা পরবর্তীতে গুপ্ত সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

জানা গেছে, গত রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক