• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৯:০২ পি.এম.
শেয়ার করুন 0
বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্ক: 

বাংলা গান গাইলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। গানটির নাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান।

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত আয়োজনে ছিলেন রাজা কাশেফ। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

জানা গেছে, দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান।

এ প্রসঙ্গে রুবাইয়াত জাহান জানান, লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন।

আগামী কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন অবস্থানে গানটির ভিডিও ধারণ করা হবে। তবে গানটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে কিছু জানা যায়নি 

বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় রাহাত ফাতেহ আলী খান। কাওয়ালি গানের পাশাপাশি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাকে পাওয়া যায়। এবার নতুন একটি বাংলা গানে পাওয়া যাচ্ছে তাকে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান