• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

লন্ডনের বৈঠকের পর

নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ : আমীর খসরু


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৯:২৩ পি.এম.
শেয়ার করুন 0
নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: 

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকালে গণফোরামারের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসে জনগণের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় নির্বাচন আয়োজনের সব সংশয় দূর হয়েছে।’

সাবেক সিইসি নুরুল হদার সঙ্গে মব জাস্টিসের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতির প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এই ধরনের মবোক্রেসির সঙ্গে যারা জড়িত, তা তাদের ব্যক্তিগত সমস্যা—এটা বিএনপির সমস্যা নয়।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক