• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শাপলা প্রতীক গণমানুষের সঙ্গে সম্পৃক্ত : হাসনাত


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৯:২৯ পি.এম.
শেয়ার করুন 0
শাপলা প্রতীক গণমানুষের সঙ্গে সম্পৃক্ত : হাসনাত

কুমিল্লা প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি।’

সোমবার (২৩ জুন) বিকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগরে নিজ গ্রামের একটি রাস্তার কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশব্যাপী আমাদের সাংগঠনিক বিস্তার চলছে। সে বিস্তার থেকেই গতকাল আমরা রেজিস্ট্রেশনের কাজ শেষ করেছি। এখন আমাদের সাংগঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটাই দেওয়াই আমাদের লক্ষ্য থাকবে। এদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অপূর্ণতা প্রশ্ন করে জানতে চাচ্ছি। জুলাই সনদ নিয়ে আমরা কাজ করছি। সরকার ইতোমধ্যে ৩০ কর্মদিবসের সময় দিয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক