• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গরমে শরীর ঠান্ডা রাখে যে খাবারগুলো


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৬:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

তীব্র তাপপ্রবাহের পর হাঁসফাঁস করছে দেশবাসী। এসময় মাত্রাতিরিক্ত ঘাম বের হওয়ায় পানিশূন্যতা দেখা দেওয়ার পাশাপাশি নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ে। বাড়ে হিটস্ট্রোকের ঝুঁকিও। এ সময় তাই পর্যাপ্ত পানি ও পানিজাতীয় খাবার খাওয়ার পাশাপাশি এমন খাবার পাতে রাখা যায় যেগুলো প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে শরীর।

চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

ডাবের পানি
ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস। সেই সঙ্গে এনার্জি বাড়াতেও বেম সহায়ক এই ফল। তাই গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের পানি পান করতে পারেন।

তোকমা দানা
এটি প্রাকৃতিকভাবেই গরম দূর করে। দেহের তাপমাত্রা সঠিক পর্যায়ে ধরে রাখে। তীব্র গরমেও তাপমাত্রা অসহনীয় হবে না। দুধের সঙ্গে মিলিয়ে তোকমা দানা খাওয়া যায়। এছাড়াও লেবুর রসের সঙ্গে পিংক সল্ট মিশিয়ে শরবত করেও খাওয়া যায়।

তরমুজ
তরমুজের প্রায় ৯২% পানি। তা ছাড়া এই ফলে ক্যালরিও খুব কম। যারা ওজন কমাতে চান, তারা খাবার তালিকায় তরমুজ রাখতে পারেন। তরমুজ উচ্চ লাইকোপেনসমৃদ্ধ; যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে কাজ করে। এর আঁশ হজমে সহায়তা করে এবং ত্বক ও চুল সুন্দর রাখতে সহায়তা করে থাকে।

পুদিনাপাতা
পুদিনাপাতা শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই গরমে জিরাপানি, বোরহানি, পুদিনার চাটনি, পুদিনার শরবত ইত্যাদি খেতে পারেন। সালাদের সঙ্গেও রাখতে পারেন। পুদিনাপাতা গুঁড়া করে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে খেলেও উপকার পাবেন। যারা চা খেতে পছন্দ করেন, তারা পুদিনার চা খেতে পারেন।

শসা
পানি ও ফাইবার থাকার কারণে গরমকে হারাতে সহায়ক শসা। এটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়।

লাউ
গ্রীষ্মকালে বাজারে সহজলভ্য সবজির মধ্যে লাউ অন্যতম। এটি ওজন কমাতে ও হজমে বেশ সহায়ক। স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত লাউ তরকারি খেতে পারেন। লাউ সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। রায়তার মতো খেতে পারেন। এছাড়াও খেতে পারেন লাউয়ের স্যুপ। 

ঢেড়স
গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঢেড়স প্রায় সবারই প্রিয়। ভর্তা, ভাজি কিংবা তরকারি-সবভাবে খাওয়া যায় এই সবজিটি। ঢেড়স ফাইবারের সমৃদ্ধ উৎস। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এ সবজি উপকারী। নিয়মিত খাদ্যতালিকায় ঢেড়স রাখতে পারেন।

দই
গরমকালে খুবই উপকারী খাবার হচ্ছে টক দই। কারণ এতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?