• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ক্যাচ ধরে চূড়ায় চড়ে বিশ্বরেকর্ড জো রুটের


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৬:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ব্যাট হাতে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা, ইংল্যান্ডের ইতিহাসে সম্ভবত সেরা—জো রুটের পরিচয়টা এতদিন ব্যাটিং ঘিরেই। হাজার রান, শতরানের পর শতরান, বিপদের মাঝে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া ইনিংস—সবই ছিল ব্যাটিংয়ের গল্প। তবে হেডিংলি টেস্টে রুট লিখেছেন এক ভিন্ন কীর্তির অধ্যায়। ব্যাট নয়, এবার রেকর্ডটা গড়া হলো হাতে—আরও নির্দিষ্ট করে বললে, ক্যাচিংয়ে।

২৯৩ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন জো রুট। এতদিন এ তালিকার শীর্ষে একা ছিলেন ভারতের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। তিনিও নিয়েছিলেন ঠিক ২১০টি ক্যাচ, তবে ৩০১ ইনিংসে। রুট সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ৮ ইনিংস কমে।

টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ (ফিল্ডার হিসেবে):

জো রুট – ২১০ ক্যাচ* (২৯৩ ইনিংস)

রাহুল দ্রাবিড় – ২১০ ক্যাচ (৩০১ ইনিংস)

মাহেলা জয়াবর্ধনে – ২০৫ ক্যাচ (২৭০ ইনিংস)

স্টিভ স্মিথ – ২০০ ক্যাচ* (২২৩ ইনিংস)

জ্যাক ক্যালিস – ২০০ ক্যাচ (৩১৫ ইনিংস)

বর্তমান ক্রিকেটারদের মধ্যে রুটের প্রতিদ্বন্দ্বী মাত্র একজন। রুটের সবচেয়ে কাছাকাছি আছেন স্টিভ স্মিথ। ২২৩ ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটারের ঝুলিতে আছে ২০০ ক্যাচ। এরপরেই আছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস—তার ক্যাচ সংখ্যা ১১৩টি। শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভার আছে ৮৬টি ক্যাচ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের মালিক মুমিনুল হক—৪২টি।

টেস্ট ব্যাটিংয়ে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন পঞ্চম স্থানে জো রুট। আর মাত্র ৩৪৫ রান করলেই উঠে যাবেন দ্বিতীয় স্থানে। তার সামনে থাকবে শুধু একজন—ক্রিকেট ইতিহাসের ব্যাটিং দেবতা শচীন টেন্ডুলকার।

ব্যাটে ক্লাসিক, মাঠে নির্ভরযোগ্য—জো রুট আসলেই টেস্ট ক্রিকেটের পরিপূর্ণ বিজ্ঞাপন। একজন ব্যাটার কেবল রান করেই কিংবদন্তি হন না, মাঠের চার প্রান্তে সতীর্থদের সহায়তা করে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্যাচ ধরেও কিংবদন্তি হয়ে ওঠেন। রুট যেন তারই নিখুঁত প্রমাণ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল