• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আন্দোলনকে ভিন্ন খাতে নিতে পরিকল্পিত হামলা: ইশরাক হোসেন


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৭:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা ব্যহত করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত হামলার অভিযোগ করেছেন ইশরাক হোসেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এই অভিযোগ করেন। 

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া। এর পেছনে ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ইশরাক হোসেন আরও বলেন, আন্দোলনকারীদের অনুরোধ জানিয়ে যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়, তখন থেকেই আমার প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা শুরু করে। সকল বাধা অতিক্রম করে সেবা চালু করা হয়। এরপর গত দুইদিন যাবৎ সুন্দরভাবে সেবা কার্যক্রম অব্যাহত থাকার কারণে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এটি আমাদের প্রতিপক্ষ সহ্য করতে না পেরে নতুন কায়দায় নিজেদের চক্রান্ত বাস্তবায়ন করে। 

তিনি বলেন, আজকে আমার নামে স্লোগান দিয়ে ফাসিস্টের উচ্ছিষ্ট সহযোগীরা নগর ভবনে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং যারা এতদিন আন্দোলনে অংশ নিয়েছেন, সামনের সারিতে ছিলেন, তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। 

তিনি বলেন,  একদিকে আমার নাম বাবহার করে একটি সুষ্টু সেবার পরিবেশ বিনষ্ট করে জনমনে আতঙ্ক তৈরি করা, অন্যদিকে আন্দোলনকারীদের এই নক্কারজনক হামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া, যাতে তারা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দেলনে না আসে। হামলাকারীরা মূলত এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সের নেতৃত্বে হামলা চালানো হয়। এরা ফ্যাসিবাদের দোসর। আওয়ামী আমলের সুবিধা ভোগী। বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে এরা স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতেও চলাফেরা করতেন। 

এর আগে হাসপাতালে এসে আহতদের চিকিৎসার খোঁজ খবর দেন। তাদের পরিবারের সমস্যদের সঙ্গে কথা বলেন।

হামলায় তিনজনের অবস্থা গুরুতর জানিয়ে তিনি বলেন, একজনের বুকে ছুরি দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে, তার ফুসফুসে ছিদ্র হয়ে গেছে। অন্য দুই জনের অবস্থাও গুরুতর। তাদের পায়ে বুকে কুপিয়ে যখম করা হয়েছে। এছাড়া আরো ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  তাদের মাথায় ও হাটুতে হাতুড়ি পেটা করা হয়েছে। 

কয়েকটি সংবাদ মাধ্যমের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, হাতে গোনা দুই একটি সংবাদ মাধ্যমে আজকের বিষয়টি ভিন্ন ভাবে প্রকাশ করা হয়েছে। এসব মিডিয়া হাউসে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তারাই এভাবে আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক