• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফেসবুকের ভিডিও থেকে আর আয় করা যাবে না


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ১২:০২ পি.এম.
শেয়ার করুন 0
ফেসবুকের ভিডিও থেকে আর আয় করা যাবে না

ভিওডি ডেস্ক রিপোর্ট: 

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের। ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

কেউ পণ্য বিক্রি করছেন, কেউবা কনটেন্ট তৈরি করে আয় করছেন। তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না। এবার ফেসবুক ব্যবহার করার ধরনে বদল আসতে চলেছে। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন, তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

নতুন যে ফিচার আসতে চলেছে তাতে ফেসবুকে আপলোড করা প্রত্যেকটা ভিডিও-সে ছোটই হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। অর্থাৎ এবার থেকে আর ব্যবহারকারীকে ভিডিও কিংবা রিলের মধ্যে কিছু বেছে নিতে হবে না। কারণ এবার থেকে দুটোই একই হতে চলেছে। অর্থাৎ আয় হবে শুধু রিলস থেকেই।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। যার জেরে কন্টেন্ট ক্রিয়েশন একটু জটিলই ছিল। কিন্তু এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন।

এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। ভিডিওর কোনো ধরা বাধা সময়ও থাকবে না। যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন রিলসে।

একটা সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল। ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ডের মতো। কিন্তু এখন এমন কোনো কিছুই আর থাকবে না। এখন যদি ব্যবহারকারী ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন, সেই সবকিছুই রিলস হিসেবে পাবলিশ হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’