• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কলম্বো টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ১২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

কলম্বো টেস্টেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ঠিক একই ঘটনা ঘটেছে কলম্বোতেও।

এছাড়া বাংলাদেশের দলে দুইটি পরিবর্তনও এসেছে। জাকের আলির জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় দলে জায়গা হয়েছে এবাদত হোসেনের।

এদিকে কলম্বো টেস্টে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি। ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি।  

শ্রীলঙ্কা একাদশের হয়ে মাঠে থাকছেন, পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রথনায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দ ফার্নান্দ এবং অসিথা ফার্নান্দো।

এদিকে  বাংলাদেশ একাদশের খেলোয়াড়রা হলেন, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং এবাদত হোসেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল