• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মাকে নিয়ে বিশেষ নাটক ‘ঘ্রাণ’


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০১:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

নাটকটির নাম ‘ঘ্রাণ’। নামেই যেন এক ধরনের স্মৃতি জড়ানো সুগন্ধ। যে সুগন্ধ ঘিরে থাকে একজন সন্তানের সমস্ত অস্তিত্ব—তার মা। মায়ের জন্মদিন খুঁজে পাওয়ার গল্প নিয়েই নির্মিত এ নাটক এরই মধ্যে ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়ের সবচেয়ে কোমল জায়গাটি।

জিয়াউল হক অপূর্ব ও নাজনীন নাহার নিহার অনবদ্য অভিনয়ে নাটকটি মুক্তি পেয়েছে ১০ জুন, ২০২৫—ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই নাটকটি আলোচনায় উঠে এসেছে। নাটকের নির্মাতা মাসরিকুল আলম। গল্পটি লিখেছেন ইমদাদ রহমান।

‘ঘ্রাণ’ মূলত একটি সন্তানের মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর আবেগের গল্প। শুরুটা মিরপুর বেনারসি পল্লিতে। অপূর্বর চরিত্র একটি শাড়ি কিনতে গিয়ে দ্বিধায় পড়ে যায়। শাড়ি কেমন হবে, বুঝে উঠতে পারে না। তখন রোজী সিদ্দিকীর সহায়তায় গল্প ঢুকে পড়ে এক হৃদয়ভরা ফ্ল্যাশব্যাকে।

নাটকটির নির্মাতা মাসরিকুল আলম বলেন, “ইমদাদ ভাইয়ের ছোট একটা গল্প ছিল ‘ঘ্রাণ’। আমি পড়েই মুগ্ধ। কারণ, আমিও আমার মায়ের জন্মদিন জানি না। তখনই সিদ্ধান্ত নিই, এটা নাটকে রূপ দেব। ইমদাদ ভাইকে বলেই দিই—এ গল্পটা করতে চাই।”

নাটকে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, দিলারা জামান, শেলী আহসান ও বড়দা মিঠু। নির্মাতা জানান, এটি নিহার সঙ্গে তার প্রথম কাজ, যদিও রিলিজ হিসেবে দ্বিতীয়। নির্মাতা মাসরিকুল আরও বলেন, “প্রশংসা পেতে কার না ভালো লাগে! ‘ঘ্রাণ’ রিলিজের পর থেকে দর্শক, সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা ভবিষ্যতের কাজের জন্য এক বড় প্রেরণা হয়ে থাকবে।”

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান