• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক: 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আদেশ দেন আদালত।

এর আগে, কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলে পুলিশ। এ সময় মামলার তদন্তে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতকে হাবিবুল আউয়াল বলেন, ডামি নির্বাচন শুধু আমার জন্য হয়নি। তবে কমিশন প্রধান হিসেবে সামগ্রিকভাবে কিছুটা ব্যতয় ছিলো। বিনয়ের সাথে বলতে চাই, দলীয় সরকারের অধীনে প্রতিটা নির্বাচন বিতর্কিত।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাধু সাজার চেষ্টা করবেন না। আপনি নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি।

উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে