• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচনি কৌশল নির্ধারণে সভা ডেকেছে গণঅধিকার পরিষদ


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০৩:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৬ জুন) দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২৭ জুন) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে (আইডিইবি) এ সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি নুরুল হক নুর। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণে দল ও অঙ্গসংগঠনর নেতাদের নিয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এ বিশেষ বর্ধিত সভা ডাকার মূল উদ্দেশ্য তৃণমূলের নেতৃবৃন্দের নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে, সেই বিষয়ে মতামত নেওয়া। তৃণমূলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে গণঅধিকার পরিষদ স্থানীয় ও জাতীয় নির্বাচনের বিষয়ে। একই সঙ্গে আলোচনা হবে আগামী নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ।

যদিও এর আগে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্ততি নিয়ে তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক