• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নুরুল হুদাকে হেনস্তা মব নয়, এটি ন্যায়সঙ্গত জনরোষ: সাইয়েদ জামিল


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০৪:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশানার নুরুল হুদাকে হেনস্তার ঘটনা মব নয়, ন্যায়সঙ্গত জনরোষ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সির্বাহী সদস্য, কবি ও চিন্তাবিদ সাইয়েদ জামিল।

বৃহস্পতিবার ( ২৬ জুন) তিনি ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক পোস্টে এ কথা বলেছেন।

পোস্টে তিনি বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ছবিটি শেয়ার ক'রে কবি ও বুদ্ধিজীবী ব্রাত্য রাইসু লিখেছেন, সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ও তারে জুতা মারা ঘটনারে যারা বিপ্লব মনে করেন, তারাই জুলাই-আগস্ট বিপ্লবরে প্রশ্নবিদ্ধ করতেছেন। আবার শেষ প্যারায় উনি বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করতেছেন, 'এই ঘটনা বিপ্লব নাকি মব?'

‘আমি রাইসু ভাইয়ের পোস্টে একটা ছোটো মন্তব্য করেছি। মন্তব্যে লিখেছি, এই ঘটনা কোনোভাবেই মব না, বরং এই ঘটনা বিপ্লব। সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ও তারে জুতা মারার দৃশ্য ও ঘটনা আগামী ৫০ বছর পর্যন্ত সমাজে বর্তমান থাকবে। আগামী দিনের কোনো নতুন সিইসি যখন সরকারের গোলামী করতে যাবে তখন এই দৃশ্য ও ঘটনা তাকে প্রহার করবে৷ ফলে সে সংযমী হতে বাধ্য হবে।’

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, ‘আর আমরা যারা এই ন্যায়সঙ্গত জনরোষকে মব নয়, বিপ্লব মনে করতেছি তারা জুলাই-আগস্ট বিপ্লবরে প্রশ্নবিদ্ধ নয়, বরং জুলাই-আগস্ট বিপ্লবকে স্বীকৃতি দিচ্ছি ও জারি রাখতেছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।’

তাঁর এই পোস্টটিতে সংহতি জানিয়ে শেয়ার করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টচার্য।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’