• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আম খেলে কেন ঘুম পায়


প্রকাশ:  ২৭ জুন ২০২৫, ০৩:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিচার ডেস্ক

আম খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। রসালো এই ফল স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণ—সব দিক থেকেই এগিয়ে আছে। তবে লক্ষ করবেন, পাকা আম খাওয়ার পর শরীরে হালকা ঝিমুনি ভাব আসে বা ঘুম ঘুম অনুভব হয়। আম খাওয়ার পর কেন এমন হয়, এ নিয়ে মানুষের মধ্যে অনেক সময় ভুল ধারণা কাজ করে। আম খেলে কি আসলেই ঘুম আসে?

পাকা আমে আছে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি, যা ঘুম আসতে সাহায্য করে—এমনটাই বললেন ধানমন্ডির গ্যাস্ট্রোলিভার কেয়ারের বিশেষজ্ঞ পুষ্টিবিদ ইসরাত জাহান। কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, মিনারেলসমৃদ্ধ আম শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায়। এই ইনসুলিন ট্রিপটোফ্যান নিঃসরণ করে মস্তিষ্কে পাঠায়। ট্রিপটোফ্যান সহজেই যেহেতু মস্তিষ্কে প্রবেশ করতে পারে, সেখান থেকে তৈরি সেরোটোনিন ক্ষরণে সহায়তা করে।

আর সেরোটোনিন হচ্ছে ঘুমের জন্য দায়ী একটি নিউরোট্রান্সমিটার। সেরোটোনিনের উপস্থিতি মন ভালো রাখে, মস্তিষ্ক শীতল করে। বেশি পরিমাণ ইনসুলিন নিঃসরণের কারণ হলো আমে বিদ্যমান কার্বোহাইড্রেট বা গ্লুকোজ। যত বেশি আম খাওয়া হবে, ইনসুলিনের পরিমাণ তত বৃদ্ধি পেয়ে সেরাটোনিনও বাড়তে থাকবে। এ কারণেই আম খেলে ঘুম আসে।

সেরাটোনিন ক্ষরণ আরেক হরমোন মেলাটোনিনকেও ত্বরান্বিত করে। মেলাটোনিন হরমোন দেহের ঘুমের চক্রকে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে রাখে। এই দুই হরমোন ঘুমের সঙ্গে জড়িত। এদের কারণেই মস্তিষ্ক শীতল ও শান্ত হয়ে প্রশান্তিদায়ক অনুভূতি দেয়। ফলে ধীরে ধীরে তন্দ্রা ভাব আসে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?