• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রোজার আগে নির্বাচন দিন- প্রধান উপদেষ্টাকে ফারুক


প্রকাশ:  ২৭ জুন ২০২৫, ০৪:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পিং (ইডিসি) এর উদ্যোগে, শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

ফারুক বলেন, ‘রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনো ষড়যন্ত্র না হয়।’

তিনি আরও বলেন, ‘এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাই।’

সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শিক্ষা খাতে যদি উন্নয়ন করতে না পারি, তাহলে জাতি ও দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, এটা স্পষ্ট।’
 
সাবেক মন্ত্রী ডা. দীপু মনির হাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে ফারুক বলেন, ‘শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা মুখে বলতো, তার শিক্ষার কথা বলতো না।’

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাবি বিজ্ঞান অনুষদ এর সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তারসহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক