• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রিজভী

মুরাদনগরে আ.লীগ নেতার অপকর্ম বিএনপির ওপর চাপানোর চেষ্টা


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০২:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত
রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম, বিএনপির ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন রিজভী।

রোববার (২৯ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গঠিত উপকমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে তিনি জানান, ১ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার, গুম খুনের শিকার পরিবার ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত থাকবেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসতেই হবে এটা বিবেচ্য বিষয় নয়, ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবে বিএনপি। বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী আহমেদ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক