• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইবিতে ৯৭৮ শিক্ষার্থী পেল ডিজিটাল স্কিল প্রশিক্ষণ ও সনদ


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৪:০১ পি.এম.
শেয়ার করুন 0
ডিজিটাল স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ছবি: ভিওডি বাংলা
ডিজিটাল স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে এবং EDGE প্রকল্পের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসা এই তিনটি কেন্দ্রে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী স্নাতক দ্বিতীয় বর্ষ থেকে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ৬০ ঘণ্টা ব্যাপী Digital Skills for Students Training Program এর আওতায় ইন্টারমিডিয়েট লেভেল ও ফাউন্ডেশন লেভেল নামে ২ ধরনের প্রোগ্রামে ৪০ টি ব্যাচে মোট ৯৭৮ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

রোববার (২৯ জুন)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় ডিজিটাল স্কিল ফর স্টুডেন্ট ট্রেইনিং প্রোগ্রাম এর সভাপতি ও সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জান খানের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মানজুরুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ডিজিটাল বিশ্বে টিকে থাকতে হলে প্রত্যেকের স্কিল ডেভেলপমেন্টে অংশ নিতে হবে। কোন তথ্য জানার প্রয়োজন হলে আমরা এখন অনলাইনে তা অনুসন্ধান করি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন অনলাইন ভিত্তিক হওয়া শুরু করেছে। কোনো পন্য ক্রয় করার পর আমরা এখন অনলাইনে মূল্য পরিশোধ করছি। তাই আগামী দিনে ডিজিটাল স্কিল অর্জন ছাড়া চলা প্রায় অসম্ভব হয়ে পড়বে।"

উল্লেখ্য, প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট, ব্যাগ, প্যাড খাতা, কলম ও খাবার প্রদান করা হয়।

ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে