• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার লক্ষণ দেখছি না- আমীর খসরু


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৬:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে’ বলে এমন আশাবাদ ব্যক্ত করেছেন করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশ’ এর সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী দলের নেতৃ্বৃন্দের ‘আগে স্থানীয় সরকার নির্বাচনে’র দাবি উ্রঠার বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষন আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার তো নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, সারাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য।নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে। যে বিষয়টা হয় নাই এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে, আননেসেসারি আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো কোনো লাভ নাই।”

আমীর খসরু বলেন, ‘আর দ্বিমত তো থাকবেই। যেকোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে।আপনি যখনই যেটা বলবেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে। এটাতে কোনো অসুবিধা নাই। দ্বিমত পোষক করার সকলের অধিকার আছে।'

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সাক্ষাতের পর সংবাদ ব্রিফিং করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

‘ধর্ষনের বিরুদ্ধে আরও সরকারের সক্ষমতা চাই’

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘শুধু এখানে না সারাদেশে ধর্ষনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে… অনেক কিছু রিপোর্ট হচ্ছে না। এটার বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে, আরও তাদের নজরদারি বাড়াতে হবে।'

তিনি বলেন, ‘এই সব ধর্ষণের ঘটনার রাজনীতিকরণ। যারা এই সব ঘটনা ঘটিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে… দুর্ভাগ্যবশত তাদের সেটা সফল হওয়ার সুযোগ নাই। কারণ এইসবের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে এটা সবাই জানে। আমি যতটুকু জেনেছি এটা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম কেউ যেটা সোশ্যাল মিডিয়াতেও এসেছে, বিভিন্ন পত্রিকায়ও খবরটি এসেছে।'

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক’

আমীর খসরু বলেন, ‘দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক.. আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য তো কতগুলো প্রিকন্ডিশন থাকে তাই না। সম্পর্ক যদি রাখতে হয় বাংলাদেশ ভারতের সম্পর্কটা হতে হবে পাস্পরিক প্রতি সন্মানবোধের আলোকে, এই সম্পর্কটা হতে হবে পরস্পরের প্রতি স্বার্থরক্ষা স্বার্থে। এই সম্পর্কটা হতে হবে যেখানে কোনো অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না….এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে। এই বিষয়গুলো যখন নিশ্চিত করা ‍যাবে … আমি মনে করি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়াটা আরও সহজ হবে।'

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক