• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অস্বচ্ছল শিক্ষার্থীকে ঢাবিতে ভর্তির ব্যবস্থা করলেন ছাত্রদল নেতা


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৯:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
অস্বচ্ছল শিক্ষার্থীকে ঢাবিতে ভর্তির ব্যবস্থা করলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: 

ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েও অর্থাভাবে থমকে গিয়েছিল এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে পা রাখার সব প্রস্তুতি শেষ, কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার দরুণ সামনের দেয়ালটা টাকার—যা পেরোনো তার পক্ষে অসম্ভব ছিল। ঠিক তখনই হাত বাড়িয়ে দিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল।

রোববার (২৯ জুন) সেই শিক্ষার্থীর ভর্তি হতে হল, বিশ্ববিদ্যালয় ও বিভাগে ধার্য পুরো অর্থই তার হাতে তুলে দেন এ ছাত্রদল নেতা।

এর আগে, ওই শিক্ষার্থীর আর্থিক দুরাবস্থার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমানদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পোস্ট করলে দৃষ্টিগোচর হয় ছাত্রদল নেতা ইব্রাহিমের। পরে তিনি তাকে সহায়তার সিদ্ধান্ত নেন।   

এ বিষয়ে ইব্রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অধিক খরচের চাপ গ্রাম থেকে উঠে আসা অনেক শিক্ষার্থীই বহন করতে পারে না। অনেক বিভাগে ভর্তির জন্য অযৌক্তিকভাবে অতিরিক্ত টাকা নেয়া হয়। যা শিক্ষার্থীর জন্য একটা প্রতিবন্ধকতা। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমি ভাই হয়ে আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়েছি মাত্র। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখতে চাই।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক