• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিটিভিতে ৩৬ দিনব্যাপী জুলাইয়ের অনুষ্ঠান


প্রকাশ:  ৩০ জুন ২০২৫, ০৫:৩১ পি.এম.
শেয়ার করুন 0
জুলাই গ্রাফিতি । ছবি: সংগৃহীত
জুলাই গ্রাফিতি । ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও থাকছে বিশেষ আয়োজন। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে নানা আয়োজনে পালিত হবে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান। এর মধ্যে ১ জুলাই থেকে প্রচারিত হবে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। 

২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। 

এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের উপর আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে আছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সঙ্গীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ ও বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি অনুষ্ঠান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান