• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জুলাই শহীদদের স্মরণে ববি ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০৫:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ। ছবি: ভিওডি বাংলা
মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ। ছবি: ভিওডি বাংলা

বরিশাল প্রতিনিধি

ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে জুলাই শহীদদের স্মরণ করল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং একে একে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ইনজাম শাওন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহীদরা শুধু ছাত্রদলের নয়, পুরো জাতির গর্ব। তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন—সত্য, ন্যায় ও গণতন্ত্রের জন্য লড়াই কখনো থেমে যায় না। ছাত্রদল আজ তাদের পথ অনুসরণ করে এগিয়ে চলেছে। আমরা তাদের স্মরণ করছি শ্রদ্ধা আর প্রতিজ্ঞায়—এই মাটিতে ফ্যাসিবাদ আর দুঃশাসনের কোনো ঠাঁই হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন, ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।

উপস্থিত ছিলেন রাফি আজমাঈন, সাকিব মাহমুদ, ইমরান জিহাদ, সাইমন রিফাত, মিজান রকি ও আশিকসহ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী ও সদস্যরা।

ভিওডি বাংলা/রাসেল/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে