• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গুরুতর আহত বলিউড অভিনেত্রী আদাহ শর্মা


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ১০:১৭ এ.এম.
শেয়ার করুন 0
আদাহ শর্মা । ছবি : সংগৃহীত
আদাহ শর্মা । ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

রুপালি পর্দার সাহসী মুখ, ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা এবার বাস্তবেই মুখোমুখি হলেন এক ভয়ংকর বাস্তবতার। অ্যাকশন থ্রিলার সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী নিজেই এবার চোটে ক্ষতবিক্ষত। সম্প্রতি একটি ছবির শুটিং সেটে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুট চলাকালীন হঠাৎই পড়ে গিয়ে গুরুতর আঘাত পান আদা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতরভাবে নাকে আঘাত পান আদাহ। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই এমনটা হয়েছে বলে জানা যায়। চোট গুরুতর হলেও সে সময় কাজ থামাননি এই সুন্দরী। সিনেমার মহড়া চালিয়ে গিয়েছেন একজন পেশাদার অভিনেত্রীর মতো।

এ বিষয়ে আদাহ এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।’

তিনি আরও বলেন, আঘাত পাওয়ার পর আইস প্যাক লাগিয়েছি, সেইসঙ্গে মেকআপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনে আরও জোর পেয়েছি।’

উল্লেখ্য, ভৌতিক ঘরানার ছবি ‘১৯২০’র হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় আদাহর। এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হন। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান