• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে : রাশেদ খাঁন


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ১২:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন | ছবি : সংগৃহিত
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন | ছবি : সংগৃহিত

ভিওডি ডেস্ক: 

জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।

বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জুলাই সনদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালে আবারও ৩০ শতাংশ কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে ‘১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি’তে আন্দোলন শুরু হয়। এরপর হাসিনার নির্দেশনায় পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা শুরু করলে হত্যার প্রতিবাদে জনগণ রাজপথে গণঅভ্যুত্থান রচিত হয়।

তিনি আরও লিখেন, এখন জুলাই সনদ চাওয়া হচ্ছে। বিষয়টি ইতিবাচক। কিন্তু ইতোপূর্বে যে খসড়া জুলাই সনদ উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিলো, সেখানে ‘কোটা সংস্কার আন্দোলন’ শব্দ পর্যন্ত রাখা হয়নি।

ইতিহাসকে নিজেদের মতো তৈরি করার একটা প্রচেষ্টা সেখানে ছিল। যা প্রতারণা ও ইতিহাস বিকৃতির শামিল। জুলাই সনদে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রামের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে।

রাশেদ খাঁন বলেন, এই জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক