• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ছাত্রী মোটা না চিকন দেখতে ইমোতে কল দেন শিক্ষক!


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৪:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলাম
ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ভিডিও কল, কুরুচিপূর্ণ বার্তা ও বাজে ইঙ্গিতসহ নানা অশোভন আচরণ করেছেন।

রোববার (২২ জুন) বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন অন্তত একাধিক ছাত্রী। 

এক ছাত্রী বলেন, ‘স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন। কল না ধরায় অডিও কল দিয়ে বলেন, অনেকদিন দেখি না, মোটা হয়েছো না চিকন হয়েছো তা দেখার জন্য ভিডিও কল দিচ্ছি। পরে বলেন, তোমার কি কথা বলার লোক আছে? আমি না বললে তিনি বলেন, এখন বলছো কেউ নাই, পরে দেখবো ক্যাম্পাসে কারও হাত ধরে ঘুরছো।’
 
তিনি আরও জানান, ক্লাসে তাকে উদ্দেশ্য করে বাজে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, উচ্চতা নিয়ে কুরুচিপূর্ণ রসিকতা, ব্যক্তিগত জীবন ও মাসিক চক্র নিয়ে অপমানজনক কথা বলেছেন শিক্ষক। এমনকি ভালো রেজাল্টের হুমকি দিয়ে বডি শেমিংও করেছেন।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ বার্তা পাঠানো, রেজাল্টে প্রভাব ফেলার হুমকি, রুমে ডেকে ব্যক্তিগত প্রশ্ন, প্রজেক্টে জোর করে রাখা, পছন্দের ছাত্রীদের অনৈতিকভাবে চাপে রাখা এসবই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অংশ।
 
তবে ড. আজিজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে হেনস্তা করিনি। শিক্ষার্থীরা আমার কথা ও কাজকে ভুলভাবে নিয়েছে। এটি ষড়যন্ত্রমূলক অভিযোগ। আমি সুন্দর পোশাক পরে আসতে বলেছিলাম, আন্তরিকতা থেকেই বলেছি। কিন্তু সবার মানসিকতা এক নয়।’
 
বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পর একাডেমিক কমিটির সভায় তার বিষয়ে সিদ্ধান্ত নিই। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি বিভাগের কার্যক্রম থেকে বিরত থাকবেন।’


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে