• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মৌলিক পরিবর্তনের জন্য সংসদে আসুন: আমীর খসরু


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৮:০০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-ফাইল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-ফাইল

নিজস্ব প্রতিবেদক
সংখ্যানুপাতিক নির্বাচনী (পিআর) পদ্ধতির দাবি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যদি এরকম কোন ইচ্ছা থাকে,তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি-আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসুন। যেকোন বিষয়ে মৌলিক পরিবর্তনের জন্য জনগণের কাছে যেতে হবে। সংসদের মাধ্যমে সেটা পাশ করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোন বিষয় হতে পারে না।’ 
বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ গণঅধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, আম জনতা দল ও গণতান্ত্রিক বাম ঐক্যর সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

পিআর পদ্ধতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোন কথা নাই। এত বড় পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দল সংসদে ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদে পাশ করতে হয়েছে।’ 

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে। আমরা একটা কথা বারবার বলছি-সব বিষয়ে ঐকমত্য হবে না, আমরা বাকশাল করতে যাচ্ছি না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব বিষয়ে সংস্কার হবে। এর বাইরে যেগুলো থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে সেটা করতে হবে।’    

লিয়াজোঁ কমিটির বৈঠক প্রসঙ্গে খসরু বলেন, যারা আমাদের রাজপথে ছিল, তাদের সঙ্গে আমরা আবার কথাবার্তা বলছি। আমাদের ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্বাচন বলে কথা নয়, ৩১ দফা ও সংস্কারের বিষয়ে যে ঐকমত্য-এটা আমরা কীভাবে আগামী দিনে বাস্তবায়ণ করব..নির্বাচন পরবর্তি জনগণ যদি আমাদের রায় দেয়, সবাই মিলে এটা বাস্তবায়ণ করতে হবে। তিনি বলেন, ‘যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলা হয়েছে, ইতোমধ্যে সেই নির্বাচনের কর্মকান্ড শুরু হয়ে গেছে। লন্ডনের যে মিটিং হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন এবং ৩১ দফা বাস্তবায়ণের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক