• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে : হান্নান মাসউদ


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ১০:৪১ পি.এম.
শেয়ার করুন 0
হান্নান মাসউদ  | ছবি : সংগৃহিত
হান্নান মাসউদ | ছবি : সংগৃহিত

ভিওডি ডেস্ক রিপোর্ট: 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘হলফ করে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না।’

বুধবার (২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে বলেন, ‘এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্রে নেমেছে। সফল হবেন না, জাস্ট বলে রাখলাম সফল হবেন না।’
তিনি বলেন, ‘সেই যখন আপানার পালিয়ে ছিলেন, তখন থেকেই বারবার মার খেয়েও তিনি অধিকার আদায়ের সংগ্রাম থেকে একমুহূর্তের জন্যও পিছপা হননি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেকেও পিছপা হননি।’

তিনি আরও বলেন, ‘এখন শুধু আপনাদের এসব ভণ্ডামি দেখছি, আর ভাবছি। আর কত নিচে নামবেন? শুধু জুলাইয়ের নেতাদের হেয় করতে পারলেই, পুরো অভ্যুত্থান নিয়ে আওয়ামী/ দাদাদের বয়ান প্রতিষ্ঠা করা সহজ হয়। নাচাচ্ছে, আপনারা নাচছেন। লীগও পোস্টাচ্ছে, দাদারাও পোস্টাচ্ছে, আবার দীর্ঘদিনের নির্যাতিতরাও পোস্টাচ্ছে।’ 

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘মনে হচ্ছে আসিফ মাহমুদ সবচেয়ে বাজে মন্ত্রণালয় চালান, আর প্রচুর ক্ষমতা খাটান। অথচ হলফ খেয়ে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না। আজ সরকার থেকে নামলে কাল ঠিকই বুঝতে পারবেন কতটা গুজবে আপনারা নিজেদের শামিল করছেন।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’