• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফুটবলে শোকের ছায়া, না ফেরার দেশে জোতা


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ০৯:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত ।  দিয়োগো জোতা
ছবি: সংগৃহীত । দিয়োগো জোতা

স্পোর্টস ডেস্ক

লিভারপুল ও পর্তুগালের অন্যতম সেরা ফরোয়ার্ড দিয়োগো জোতা আর নেই। ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৮ বছর বয়সে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তারকা ফুটবলার। দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন।

মার্কা ও দ্য সানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেন সময় রাত সাড়ে ১২টার দিকে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায়। স্পেনের কাস্তিলিয়া ই লেওন অঞ্চলের জরুরি সেবা ১-১-২ নম্বরে একাধিক ফোন আসে। দ্রুতই ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। মোম্বুয়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টিম গিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

মাত্র দুই সপ্তাহ আগে জোতা তার দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের ছবিতে তাদের তিন সন্তানকেও দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা ছিল, "২২ জুন, ২০২৫। চিরকালের জন্য হ্যাঁ।"

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। এরপর ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেন। এই সময়ে লিভারপুলকে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগিজ ক্লাব পোর্তো ও উলভসের হয়ে খেলার পর জোতা লিভারপুলে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তার এই অকালমৃত্যু লিভারপুল, পর্তুগাল এবং বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি। ফুটবলবিশ্ব তাকে চিরকাল মনে রাখবে একজন প্রতিভাবান ফরোয়ার্ড এবং এক নিখুঁত পেশাদার হিসেবে।

শ্রদ্ধা ও ভালোবাসা দিয়োগো জোতা, চিরবিদায়।

ভিওডি বাংলা/আরিফ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল