• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা, গণঅধিকার পরিষদের প্রতিবাদ


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৫:১৩ পি.এম.
শেয়ার করুন 0
নুরুল হক নুর ও মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর ও মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদ জানায়, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি বৈষম্যহীন, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। অথচ আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেই দমন-পীড়নের ধারাবাহিকতা বজায় থাকছে, যা অত্যন্ত দুঃখজনক।

গণঅধিকার পরিষদ অভিযোগ করে বলেছে, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে বরিশালে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা ‘ফ্যাসিবাদের দোসর’ জাতীয় পার্টির ধৃষ্টতার বহিঃপ্রকাশ। এই মামলা গ্রহণের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট বিচারকও ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছেন, যা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মামলা শুধু নুরুল হক নুর, রাশেদ খান বা গণঅধিকার পরিষদের বিরুদ্ধে নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে জাতীয় পার্টির কাঁধে ভর করে পরাজিত ও পলাতক আওয়ামী ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।

গণঅধিকার পরিষদ অবিলম্বে নুরুল হক নুর, মো. রাশেদ খানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানায়। একই সঙ্গে মামলা গ্রহণকারী বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক