• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রেস সচিবকে নিয়ে গোলাম মাওলা রনি

‘ইউনূস সরকারকে ডুবানোর জন্য এই লোকটিই যথেষ্ট’


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ১১:১৭ এ.এম.
শেয়ার করুন 0
প্রেস সচিব শফিকুল আলম ও গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম ও গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে লক্ষ্য করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি।

শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন, ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারও দরকার নেই, এই লোকটিই যথেষ্ট।

পোস্টে শফিকুল আলমের ছবি যুক্ত করে গোলাম মাওলা রনি লিখেছেন, ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে এমন এক উপাধি যুক্ত হয়েছে, যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মনে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে। সাধারণত আমি এ ধরনের লোকদের নিয়ে কথা বলি না। কিন্তু রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু করছেন ও বলছেন— যার প্রতিবাদ করা নাগরিকের ফরজে আইন। তাই একটি টকশোতে বলেছি— ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটিই যথেষ্ট!

স্ট্যাটাসে গোলাম মাওলা রনি ‘মব’ প্রসঙ্গেও কথা বলেন। তিনি লেখেন, নূর হোসেন এরশাদ জমানায় ‘মব’-এর শিকার হয়ে শহীদ হয়েছিলেন। মবের ইংরেজি অর্থ ‘জঙ্গল জাস্টিস’। এটা কেবল সাধারণ জনগণই করে না, রাষ্ট্রীয় বাহিনীও করে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বাড়ছে। এই প্রেক্ষাপটেই গোলাম মাওলা রনির এমন মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’