• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এই সরকারের ব্যর্থতার সীমা নেই : মান্না


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০২:০৬ পি.এম.
শেয়ার করুন 0
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক

‘এভাবে মব  চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে’ তা নিয়ে প্রশ্ন ‍তুলেছেন মাহমুদুর রহমান। শনিবার দুপরে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন, ‘বিগত যে তিনটা নির্বাচন হয়েছে তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই…পৃথিবীর কাছে আমাদের সন্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো একটা নির্বাচন করে যেতে পারে, দেশের সন্মান বাঁচবে। কিন্তু কী দেখছি? পাটগ্রামে, বরিশালে যেভাবে মব চলছে, সেটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে?মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিইসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন… তবে আর মব ভালোলেন্স সহ্য করার মতো না।’

সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, ‘আগে আমি নিয়মিত বৈঠকগুলোতে যেতাম, এখন মনে হয় গিয়ে লাভ নেই। অনেক বিষয়েই এমন মতভেদ তৈরি হয়েছে যে আমি জানি না কীভাবে নিষ্পত্তি হবে? ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনুস বলেছেন, কিছু চাপিয়ে দেবেন না। তাহলে সংস্কারের হবে কীভাবে? একবছর তো কিছুই করতে পারেননি। বড় দল বা মাঝারি দল আপত্তি করলে সেখানেও যেতে পারেন না। এরকম পরিস্থিতিতে আমার যেটা মনে হয় সবচেয়ে বড় সংস্কার একটা ভালো নির্বাচন।’

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ কতটুকু সুরক্ষা দেয়’ শীর্ষক এই সেমিনার হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এদেশে মানুষ আর কত জীবন দেবে, আর কত লড়াই করবে? মানুষ প্রাইমারি স্কুল থেকে হাইস্কুলে ওঠে, হাইস্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, ধীরে ধীরে মানুষ উন্নত হয়। ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আমরা বারবার যেন সাপ-লুডুর মতো অনেকদূর আগে যাই আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি এটা গ্রহনযোগ্য নয়। এভাবে আর কতদিন।”

তিনি বলেন, ‘নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে বলা হয়েছে, অতীতে যারা কিছু অপরাধে শাস্তি পেয়েছিলেন তারা মুক্তি পাবেন, শাস্তি বাতিল হবে। কিন্তু একই সঙ্গে আইনেই আবার এমন ধারা রাখা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে আবার ওই একই অভিযোগে কাউকে গ্রেফতার করা যাবে… শাস্তি দেওয়া যাবে। এর চেয়ে বড় অযৌক্তিকতা আর কী হতে পারে? এটা পরস্পর সাংঘর্ষিক।’

এই আলোচনা সভায় বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভূঁইয়া, এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হুসাইন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর প্রমূখ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা
ছবি: ভিওডি বাংলা
ভবিষ্যৎ প্রজন্ম গঠনে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ: দুদু
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস