• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)"বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং" বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে  ছাত্রী যৌন হয়রানি, অশালীন ও একাধিক অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ আনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অভিযোগ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে রেজিস্ট্রার জানান, বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বপ্রণোদিত হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেন।

অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।এ কমিটিকে আগামী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, বিভাগের একাধিক শিক্ষার্থী লিখিতভাবে অভিযোগ করে জানিয়েছেন যে, ড. আজিজুল ইসলাম তাদের প্রতি অশালীন মন্তব্য, পোশাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ কথা, ক্লাসরুমে অশোভন আচরণ এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমুর মতো প্ল্যাটফর্মে ভিডিও কলে আপত্তিকর কথাবার্তা বলেছেন। এসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদেশক্রমে ৫ জুলাই ২০২৫ থেকে ড. আজিজুলকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।
 
তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিন বলেন, ‘আমি চিঠি পেয়েছি। আগামী ৭ জুলাই কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকে বসব। যথাসময়ে প্রতিবেদন দাখিল করব, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে