• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এক ম্যাচ আগেই এশিয়া কাপে বাংলাদেশ


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০৯:১৮ পি.এম.
শেয়ার করুন 0
এক ম্যাচ আগেই এশিয়া কাপে বাংলাদেশ
এক ম্যাচ আগেই এশিয়া কাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। শনিবার (০৫ জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না। তবে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে।

এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপ রয়েছে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সি গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে বাংলাদেশ ১৬ গোল দিয়েছে তিন প্রতিপক্ষকে। পক্ষান্তরে বাংলাদেশের জালে শুধু মাত্র মিয়ানমার একবার বল পাঠিয়েছিল।

বিগত দুই এশিয়ান কাপ বাছাই ছিল বাংলাদেশের জন্য দুর্বিষহ। কোনো ম্যাচেই জিততে পারেনি। উল্টো অনেক গোল হজম করতে হয়েছে। টানা দুই বার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার এশিয়ান মঞ্চে জানান দিয়েছে তারা ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিয়মিত এশিয়া কাপ খেলা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে যেভাবে বাংলাদেশ জয় আদায় করেছে এটা অসাধারণ।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ শনিবার (০৫ জুলাই) শেষ গ্রুপ ম্যাচ খেলেছে। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দিলে সিনিয়র নারী ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে ডাবল ডিজিট গোল দেয়ার বিশেষ কৃত্তিত্ব অর্জন হতো। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ডও হতো।

৩ মিনিট থেকে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। স্বপ্না রানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৬-২০ মিনিটের মধ্যে বাংলাদেশ আরো তিন গোল পায়। ১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। এরপর প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খানিকক্ষণ স্বস্তি পায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ঋতুপর্ণা আরেক গোল করলে ৭-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল