• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন সামান্তা শারমিন


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ০৩:০২ পি.এম.
শেয়ার করুন 0
সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত
সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। পবিত্র আশুরা উপলক্ষে নিজের সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লিখেন, ইমাম হোসেন (রাঃ) ও তাঁর সাথীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, স্বাধীনতা ও সত্যের পক্ষে সংগ্রামের এক অনন্য উদাহরণ। কারবালার সেই ইতিহাস আজও গাজা থেকে শুরু করে, বাংলাদেশ পর্যন্ত প্রতিটি জনপদে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আত্মমর্যাদা ও সাহসের উৎস হয়ে আছে।

তিনি বলেন, এই দুনিয়ায় প্রতিটি জনপদই যেন একেকটি কারবালা আর প্রতিটি দিন আশুরা। এই প্রেক্ষাপটে ‘বাংলার ইয়াজিদ’ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য, তার হিসাব নেই। জুলাইয়ের সেই তরুণী, যিনি বলেছিলেন—‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’—তার স্মৃতির প্রতিও আমাদের রয়েছে একটি অঙ্গীকার।

নারীবিষয়ক প্রসঙ্গে কারবালার নারীদের আত্মত্যাগকে তুলে ধরে সামান্তা শারমিন বলেন, উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আ.)—তাদের মতো নারীরা বিশ্বব্যাপী সকল মুক্তিকামী ও আত্মমর্যাদাশীল নারীর জন্য আদর্শ হয়ে থাকবেন। স্বামী, সন্তান কিংবা পিতা-ভ্রাতার শাহাদাত তাদের মনোবল ভাঙতে পারেনি। তারা ছিলেন দৃঢ়, মর্যাদাবান ও সংগ্রামী।

পোস্টে তিনি দাবি করেন, হাসিনা সরকারের অধীনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নারী, যাদের কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ও যেন ম্লান হয়ে যায়।

সামান্তা শারমিন আরও বলেন, এই সময়ে নারী অধিকার নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিশ্বজুড়ে নারীদের সন্তান হারানোর শোক ও অকাল বিধবা হওয়া থেকে মুক্তি পেতে হলে নারী-স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে আমাদের চিন্তা-চেতনায় রূপান্তর ঘটানো জরুরি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইতিহাসের শিক্ষা থেকে আজকের সংগ্রামীরা অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতের জন্য আরও সুসংগঠিত হবে, যেখানে অন্যায়, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নারীরাই অগ্রণী ভূমিকায়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’