• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা


প্রকাশ:  ৮ জুলাই ২০২৫, ১০:১৬ এ.এম.
শেয়ার করুন 0
নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাফুফে
নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাফুফে

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী জাতীয় দল। দেশে ফেরার পর গতরাতে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাফুফের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলেও কোনো প্রণোদনার ঘোষণা আসেনি।

অবশেষে জাতীয় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরদিন বাফুফে ভবনে উপদেষ্টা এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলারদের সেই অর্থ প্রদান করে।

এছাড়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রেও ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিকভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে ক্রীড়াবিদদের। অথচ বাফুফে গতকাল হাতিরঝিলে গভীররাতে জাতীয় দলকে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। নতুন ঘোষণা না হোক, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোষিত দেড় কোটি টাকাও এখনো পাননি নারী ফুটবলাররা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল