• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছেন


প্রকাশ:  ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৩ এ.এম.
শেয়ার করুন 0
হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, রায়পুরে আমি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠা করায় শেখ হাসিনা কলেজটি এমপিওভুক্ত করেননি। একজন প্রস্তাব নিয়ে এসেছিলেন, বেগম ফজিলাতুন্নেছা কলেজ নামকরণ করা হলে এমপিওভুক্ত করা হবে। এটি ছিল আওয়ামী লীগের কাছে দলীয়করণের সর্বোচ্চ প্রভাব। শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছেন। আওয়ামী লীগকে রেখে তিনি পালিয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে সমমনা ঐক্য পরিষদের আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খায়ের ভূঁইয়া বলেন, গঠনমূলক ও সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠনে আগামী দিনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এ দেশ থেকে দারিদ্র্যতা ও বেকারত্ব থেকে মুক্ত করতে পারব। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে।

সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী এইচ আল রশীদ পাটওয়ারী টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, ছিদ্দিকুর রহমান ও দেলোয়ার হোসেন অপু।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক