• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এ সরকারের শক্তিই হচ্ছে মব: শামীম পাটোয়ারী


প্রকাশ:  ৮ জুলাই ২০২৫, ০১:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির মূল ভিত্তি হয়ে উঠেছে মব। তিনি বলেন, মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। মবের মাধ্যমেই সরকার বা জুলাই আন্দোলনের বিজয়ী শক্তি ত্রাস ও ভয়ের রাজত্ব কায়েম করছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।

শামীম পাটোয়ারী বলেন, আজ মিডিয়া, বিচার বিভাগসহ সব সংস্থা মবের ভয়ে তটস্থ। কোনো রাজনৈতিক দল যেমন ক্ষমতায় থাকলে আধিপত্য বিস্তার করে, তেমনি এই মবও এখন আধিপত্য বিস্তার করছে। এমনকি সবচেয়ে নিরাপদ জায়গা আদালতপাড়াও এর বাইরে নয়, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, সম্প্রতি নাঈমুর রহমান দুর্জয় যখন মবের শিকার হয়েছেন, তখন ৫০-৬০ জন পুলিশ তাঁকে রক্ষা করে পালিয়ে যায়। অথচ সেই মবের কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি। রাজনীতির কাজ হচ্ছে ক্ষোভ প্রশমন করা, সেটি ন্যায়বিচারের মাধ্যমে হতে হবে।

শামীম পাটোয়ারী আরো বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা বিচার মোকাবিলা করবে। কিন্তু বিচারের আগেই সবাইকে মবের হাতে সোপর্দ করা, এটাই হচ্ছে আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেন, বিপ্লব আর দেশ চালানো এক জিনিস নয়। বিপ্লবের পর দেশে শৃঙ্খলা, আইন ও বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক