• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সারাদেশে চালু হলো ‘পাঠাও পে’


প্রকাশ:  ৮ জুলাই ২০২৫, ০৪:০২ পি.এম.
শেয়ার করুন 0
সারাদেশে চালু হলো ‘পাঠাও পে’
সারাদেশে চালু হলো ‘পাঠাও পে’

ভিওডি বাংলা ডেস্ক

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম পাঠাও আনুষ্ঠানিকভাবে চালু করছে তাদের নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’। নতুন এই ফিনটেক সল্যুশনের মাধ্যমে পাঠাও অ্যাপ থেকেই ব্যবহারকারীরা টাকা লেনদেন, বিল ভাগাভাগি, মোবাইল রিচার্জ, এবং স্বয়ংক্রিয় পেমেন্ট করতে পারবেন।

মঙ্গলবার (৮ জুলাই) থেকে সেবাটি সারাদেশে ব্যবহারযোগ্য হবে। 

পাঠাও দাবি করছে, ‘পাঠাও পে’ একটি নিরাপদ, স্মার্ট এবং সহজ উপায়ে ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের অভিজ্ঞতা দেবে।

সেবাটির সঙ্গে থাকছে কিছু ইনোভেটিভ ফিচারও। যেমন—Pay Tag ব্যবহারে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই টাকা গ্রহণের সুযোগ, Split Pay দিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে বিল ভাগাভাগি, Group Send Money এর মাধ্যমে একাধিক ব্যক্তিকে একসঙ্গে টাকা পাঠানো, এবং Auto-Pay-এর মাধ্যমে নির্ধারিত সময় ও খাতে স্বয়ংক্রিয় পেমেন্ট সুবিধা।

‘পাঠাও পে’ চালুর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আনছে ‘পাঠাও পে কার্ড’—যা যৌথভাবে ইস্যু করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) এবং Mastercard। মাল্টি-কারেন্সি সমর্থিত এই কার্ড দিয়ে দেশ ও বিদেশে অনলাইন ও অফলাইন কেনাকাটা, সাবস্ক্রিপশন, এমনকি ট্রাভেল বুকিং করাও সম্ভব হবে। কার্ডটিতে রয়েছে রিয়েল-টাইম ব্যালেন্স সিঙ্কিং, NFC ট্যাপ অ্যান্ড পে সুবিধা (৫০০০ টাকা পর্যন্ত পিন ছাড়াই), এবং MTB-এর এটিএম থেকে ফ্রি ক্যাশ উইথড্র সুবিধা।

লঞ্চ উপলক্ষে ব্যবহারকারীরা পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। পাঠাও পে-তে সাইন আপ করে পাঠাও ফুডে সর্বোচ্চ ১,০০০ টাকা, কার রাইডে ১,০০০ টাকা, বাইক রাইডে ৫০০ টাকা এবং পার্সেল সার্ভিসে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে, যার সর্বমোট মূল্য ৩,০০০ টাকা।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ জানিয়েছেন, “পাঠাও পে হলো ডিজিটালি নিজের ফাইন্যান্স নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়। এর মাধ্যমে মানুষ যেভাবে, যখন, যেটুকু দরকার ঠিক সেভাবেই তাদের ফান্ড অ্যাকসেস ও ম্যানেজ করতে পারবে।”


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ