• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এবার চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল


প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ১১:০৪ এ.এম.
শেয়ার করুন 0
জামায়াতের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
জামায়াতের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে। দলটির পক্ষ থেকে এটিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক সফর হিসেবে উল্লেখ করা হয়েছে। ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এ সফর।

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

৯ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (৮ জুলাই) সফরকে ঘিরে  সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে। সেখানে বক্তব্য দেন চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে অনুষ্ঠানস্থলের কয়েকটি ছবি ও সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করে।

এ সফরের পেছনে সিপিসির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ও বোঝাপড়ার উদ্দেশ্য কাজ করছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। এর আগেও গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে, যা একইভাবে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আয়োজিত হয়েছিল।

অতীতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির অন্যান্য প্রতিনিধিরা চীন সফর করেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সহিংসতার পর থেকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র ও সাংবাদিকদের প্রতিনিধিদল ধারাবাহিকভাবে চীন সফরে অংশ নিচ্ছে।

এদিকে, মঙ্গলবার সকালে চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক